ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সময় সংবাদ লাইভ রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়া‌নো হয়েছে। ফলে আজ স্বর্ণের ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। যা গতকাল সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

আজ ​মঙ্গলবার সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। যা গতকাল সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত