সময় সংবাদ লাইভ রিপোর্ট: দেশে বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন- এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপ।
দুই পক্ষের মধ্যে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল উদ্ভাবন, ক্লাউড ও সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা , নবায়নযোগ্য জ্বালানি এবং আর্থিক খাতে বিনিয়োগের নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের ব্রিফ করবেন।