ঢাকা বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রিকশাচালককে হত্যা সাবেক এমপি মুক্তা কারাগারে

রিকশাচালককে হত্যা  সাবেক এমপি মুক্তা কারাগারে

সময় সংবাদ লাইভ রিপোর্ট:  পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে আদালতে তোলা হলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তিনি আদালত হাজতে ছিলেন। এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া। এ ছাড়া তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে জানা গেছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, আদালতে হাজিরের পর সাবেক এমপি মুক্তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত