ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

সময় সংবাদ লাইভ রিপোর্ট: নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ফরিদুর রেজা সাগর জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। কাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত