ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের ‘গার্মেন্টস’ শিল্প সেক্টর সংক্রান্ত চতুর্থ সভায় এ মজুরি নির্ধারণ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-তে ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-তে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সর্বনিম্ন গ্রেড (গ্রেড-৪)-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বোর্ডের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্তে আরও বলা হয়েছে, নির্ধারিত প্রতিটি গ্রেডে কোনো শ্রমিকের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে ন্যূনতম ২ হাজার টাকা যোগ করে তা সমন্বয় করতে হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের এ সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত