ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সময় সংবাদ লাইভ রিপোর্ট: বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ এবং উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের। গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের জন্য গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শ্রমবাজারের চাহিদা এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রতিকূলতা মোকাবিলায় তাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম দায়িত্ব।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান বিতরণের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রায়োগিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার কার্যকর সমন্বয় অপরিহার্য।সাক্ষাৎকালে উচ্চশিক্ষার মান সংরক্ষণের পাশাপাশি স্নাতকদের কর্মোপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম, শিক্ষণ-পদ্ধতি এবং দক্ষতা বিকাশমূলক কার্যক্রম সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত