ঢাকা বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

স্পিকার ঠিক করতে এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

স্পিকার ঠিক করতে এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সময় সংবাদ লাইভ রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের মুহূর্তে স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সরকারী দল বিএনপি।


 বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়েছে সংসদ ভবনের সংসদীয় দলের কক্ষে, যেখানে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্পিকার পদে আলোচনায় থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি এই মুহূর্তে কিছু মন্তব্য করে রাজি হননি। তবে তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন সময়ের আলোকে বলেন, আমরা অপেক্ষায় আছি। কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানা যাবে৷।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, কালকে প্রথম অধিবেশন। প্রস্তুতির অংশ হিসেবে আজকের এই বৈঠকে।
আরও পড়ুন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে বৃহস্পতিবার বেলা ১১টায়। এদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন ভাষণ দেবেন।

সাংসদীয় সভা পরিচালনা করছেন চিফ হুইপ। মঞ্চে প্রধানমন্ত্রীর পাশেই বসা আছে৷ বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সংসদীয় দলের অন্য সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো প্রথম অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে। এছাড়া শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।

এর আগে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং একই দিন বিকেলে সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এরপর তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

বৈঠকের ফলাফলের ওপর পুরো সংসদ এখন নজর রাখছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রার্থী চূড়ান্ত হলে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে একটি স্থির নেতৃত্বের সূচনা হবে, যা আগামী অধিবেশনগুলোর কার্যক্রমকে গতিশীল করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত