ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আবারও বাড়লো সোনার দাম, ভরিতে নতুন দর কত

আবারও বাড়লো সোনার দাম, ভরিতে নতুন দর কত

সময় সংবাদ লাইভ রিপোর্ট: টানা তিন দফা দরপতনের পর দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। সর্বশেষ প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দাম নির্ধারণ করে। নির্ধারিত মূল্য গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন করে কোনো পরিবর্তন না আসায় মঙ্গলবারও এই দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৯৩৩ টাকা। এখন এই মানের সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।সর্বশেষ দাম বাড়ানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ওই সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দর ছিল ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত