ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

ধোঁয়ায় শ্বাসরোধে ৯ মৃত্যুর অভিযোগ, ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা

ধোঁয়ায় শ্বাসরোধে ৯ মৃত্যুর অভিযোগ, ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা

সময় সংবাদ লাইভ রিপোর্ট: পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেট এলাকার কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় উঠছে নানা অভিযোগ। হোটেলে থাকা অতিথিদের দাবি, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব এবং বের হওয়ার পর্যাপ্ত জায়গার অভাবেই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।ভারতীয় বার্তাসংস্থা আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে হোটেলে আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমাচ্ছিলেন। ফলে অনেক অতিথিই হোটেলের ঘরে আটকে পড়েন। আগুন লাগার পর তারা হোটেল ছেড়ে বের হতে ছুটাছুটি করলেও ধোঁয়ায় বের হওয়ার রাস্তা ঢেকে যাওয়ায় তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অভিযোগ উঠেছে, আগুন লাগা বহুতল ভবনটিতে একাধিক হোটেল থাকা সত্যেও ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা। হোটেলে কোনও আপৎকালীন নির্গমন দ্বারও ছিল না। কেউ কেউ শৌচাগারে ঢুকে পড়েন। সেখানকার জানলা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন তারা। দমকলবাহিনী এসে ওই বিল্ডিংয়ে থাকা আবাসিকদের উদ্ধার করে। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ভবন থেকে ৬০ জনকে উদ্ধার করেন। তাদের অনেকেই ধোঁয়ায় অচেতন হয়ে পড়েছিলেন।  ওই প্রতিবেদনে হাসপাতাল সূত্রের বরাতে বলা হয়েছে, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।আহত ব্যক্তিদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম এখনো জানায়নি কলকাতা পুলিশ। তবে তারা জানিয়েছে, ৯ জন মারা গেছেন, ৮ জন গুরুতর আহত। যে নয়জনের মৃত্যুর খবর মিলেছে, তাদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু। 


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত