ঢাকা বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর ভবনে আগুন

মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর ভবনে আগুন

সময় সংবাদ লাইভ রিপোর্ট:  রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত সাত তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সকালে মহাখালীর ব্রিটিশ টোবাকোর ওই পুরাতন ভবনে হঠাৎ আগুন লাগার খবর মেলে। সংবাদ পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দ্রুত তিনটি অগ্নিনির্বাপক ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও আসেনি।

এর আগে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডিতে একটি বহুতল ভবনে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (সকাল ১০টা ১৫ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত