ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় চার আসামি রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় চার আসামি রিমান্ডে

ঢাকার শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী মঈন উদ্দিনের চার সহযোগীকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত। গত সোমবার দুপুরে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ফারুক হোসেন সুমন, লিটন মিয়া, ফালান মিয়া ও মো. রুবেল।

এর আগে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, মামলার এক নম্বর আসামি মঈন উদ্দিন ও তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার শ্যামলীতে এদেশের বিখ্যাত ডা: কামরুল ইসলামের প্রতিষ্ঠিত সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে হাসপাতালটির অস্ত্রোপচারের কক্ষের ইনচার্জ আবু হানিফ এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত