সময় সংবাদ লাইভ রিপোর্ট: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। ১৯৯৪ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটির কোনো নির্বাচনে জয় পেল ডেমোক্র্যাটরা।
মঙ্গলবারের এই জয় টেক্সাসের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের কট্টর রক্ষণশীল নীতির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক নির্বাচনে হস্তক্ষেপের পর এই জয় এসেছে। রিপাবলিকান সিনেট প্রার্থী জন করনিনকে উপেক্ষা করে কেলেঙ্কারিতে জর্জরিত টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।
তবে নিজের দলের সমর্থকদের মধ্যেও প্যাক্সটন তেমন উৎসাহ তৈরি করতে পারেননি। অথচ তার পক্ষে নির্বাচনী প্রচারে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল, যার পরিমাণ ৫০ কোটি ডলারেরও বেশি।
এই অর্থের সবচেয়ে বড় অংশ দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। প্যাক্সটনের সমর্থনে অন্তত ২১ কোটি ২০ লাখ ডলার ব্যয় করেন তিনি।
মাস্কের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের সদর দপ্তর টেক্সাসে অবস্থিত।