ঢাকা বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ২

উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ২

বরিশালের উজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় শিশু ও বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রোকসানা ইয়াসমিন (৬৩) ও স্কুলছাত্রী আরফা (৭)। তাদের বাড়ি উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। তিনি জনান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) বেপরোয়া গতিতে চলার সময় ওই দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রোকসোনা ইয়াসমিন ও আরফা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। তবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত