ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

আবারও মামলায় জড়ালেন এবং আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

আবারও মামলায় জড়ালেন এবং  আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান তিনি।

আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মানহানি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন মুফতি আমির হামজা। এজন্য সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন তিনি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্য ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নিয়ে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

এ মামলায় ওইদিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন। সঙ্গে সঙ্গে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।


।।সময় সংবাদ লাইভ।।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত