ঢাকা বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে

ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি রউফকে গ্রেপ্তার দেখানো হয়েছে

জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে আব্দুর রউফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

২০২৪ সালের পয়লা অক্টোবর রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত