ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বালু নদীর ওপর সেতু চাই: কায়েতপাড়া–নগরপাড়া এলাকায় নির্মাণকাজ দৃশ্যমান করার দাবি

বালু নদীর ওপর সেতু চাই: কায়েতপাড়া–নগরপাড়া এলাকায় নির্মাণকাজ দৃশ্যমান করার দাবি

সময় সংবাদ লাইভ রিপোর্ট:   ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী কায়েতপাড়া–নগরপাড়া এলাকায় বালু নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জোরালো হচ্ছে। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান এবং দুই অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পরিবেশ সংরক্ষক মঞ্চ।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত একটি প্রচারচিত্রে বালু নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে বলা হয়েছে, শুধু আশ্বাস নয়, এবার সেতু নির্মাণের কাজ বাস্তবে দৃশ্যমান দেখতে চান এলাকাবাসী।

স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দুই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে বালু নদীর ওপর সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে নদীর দুই পাড়ের মানুষের দৈনন্দিন চলাচল, কৃষিপণ্য ও পণ্য পরিবহন এবং জরুরি সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি সড়ক যোগাযোগের সুযোগ সৃষ্টি হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।পরিবেশ সংরক্ষক মঞ্চের আহ্বায়ক ফজলে রাব্বী সানি সময় সংবাদ লাইভ কে বলেন বালু নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য অক্ষুণ্ন রেখে পরিকল্পিতভাবে সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রকল্পের পরিকল্পনা, অর্থায়ন, অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং কায়েতপাড়া–নগরপাড়া সংযোগে বালু নদীর ওপর সেতু নির্মাণের দাবি বাস্তবে রূপ নেবে।আমরা সেতু চাই, যোগাযোগের উন্নয়ন চাই—তবে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষা করেই বাস্তব চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত