ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

‘চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন’

‘চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন’

সময় সংবাদ লাইভ রিপোর্ট : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি বছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বাজেট ধরা হয়েছে ৬০০০ হাজার কোটি টাকা।

আজ মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এমন ভঙ্গুর অর্থনীতির সময়ে ক্ষমতা নিয়েছে। দেশে বর্তমানে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাস থেকেও কিভাবে উন্নয়ন করা যায় তাও ভাবছেন।আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের দু'পাশে ময়লা সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়েছে।

এ সময় ঢাকা জেলা প্রশাসন মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত