ঢাকা মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

দর্শনায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আটক

দর্শনায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার দর্শনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি মো: রাশেদুজ্জামান তারজীদ রাসেদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার কর হয়।

গ্রেফতার রাসেদ জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর (বড় মসজিদ পাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের কাজে বাধা প্রদান, গুরুতর আঘাত ও বাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন এবং এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই গ্রেফতারের মাধ্যমে এলাকায় চলমান মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে। ইতোমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাসেদের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে তার ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। অনেকেই মনে করছেন, এই অভিযানের ফলে অপরাধপ্রবণতা কমবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত