সময় সংবাদ লাইভ রিপোর্ট: কুমিল্লার মেঘনা উপজেলায় ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটে কর্তৃক দুই কিশোরকে চুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শাহজালাল সাব্বির নামে এক কিশোর নিহত হয়েছে এবং জিহাদ নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনক ্স্য়আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এই চাঞ্চল্যকর হামলার প্রতিবাদে এবং খুনি বখাটে যুবককে গ্রেপ্তারের দাবিতে সাধারণ জনতা গত বুধবার মেঘনা থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে এলাকার নারী পুরুষ সবাই অংশগ্রহণ করেছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,তারা এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঠিক বিচার ও মূল হোতাকে গ্রেফতারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।
এ ঘটনায় আহত জিহাদকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে, এলাকাবাসী তার দ্রুত সুস্থতা কামনা করছে।
মোঃ সিয়াম হাসান,স্টাফ রিপোর্টার, সময় সংবাদ লাইভ।