ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ফরিদা খানম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত আছেন। ঢাকার বর্তমান জেলা প্রশাসকের দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হবেন। তবে ঢাকার বর্তমান ডিসির নতুন কর্মস্থল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঢাকা জেলার প্রথম নারী ডিসি হিসেবে ফরিদা খানম দায়িত্ব পেলেন।