ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

মক্কা-মদিনায় আটকা পরেছে ৩৫০০ বাংলাদেশি

মক্কা-মদিনায় আটকা পরেছে ৩৫০০ বাংলাদেশি

সৌদি আরবের মক্কা ও মদিনায় আটকা পড়েছেন তিন হাজার পাঁচশোর বেশি বাংলাদেশি ওমরাহ যাত্রী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছেন না। অনেকের টিকিট বাতিল হওয়ায় দেশে ফেরার উপায় নেই, আবার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় থাকা-খাওয়ার খরচও বহন করছে না ট্রাভেল এজেন্সিগুলো। নতুন করে দেশে ফেরার জন্য ৫০-৬০ হাজার টাকা খরচ হচ্ছে, যা অনেকের পক্ষে দেওয়া সম্ভব নয়।

মক্কায় বাংলাদেশ হজ মিশনের প্রধান কনসাল কামরুল ইসলাম জানান, অনেক যাত্রীর টিকিট বাতিল হয়ে গেছে। ট্রাভেল এজেন্সিগুলো নতুন টিকিট কাটতে বলছে, এজন্য অতিরিক্ত ৫০-৬০ হাজার টাকা চাইছে। হোটেল বিল দিতে না পারা, খাবারের খরচের অভাবসহ নানা সমস্যায় তারা প্রতিদিন আমাদের মিশনে এসে সহায়তা চাইছেন।

সূত্র জানায়, ফ্লাইট বা টিকিট বাতিল হলে এয়ারলাইন্স সাধারণত টাকা ফেরত দেয়, তবে তা সময়সাপেক্ষ। আপাতত আটকে পড়া যাত্রীদের নতুন টিকিট কিনে দেশে ফেরতে হচ্ছে। যেসব এয়ারলাইন্স ফ্লাইট চালু রেখেছে, সেখান থেকে নতুন টিকিট ছাড়াই ফেরানো সম্ভব।

মক্কায় হজ মিশন সূত্রে জানা গেছে, দেশের ফেরার জন্য অনেকেই ভারতের কলকাতা হয়ে ইন্ডিগো এয়ারে ঢাকা বা চট্টগ্রামে ফিরছেন।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত