ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস. এম জিয়াউদ্দিন হায়দার।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business, 1996- এর Rule 3B(ii) অনুযায়ী এস. এম জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন- ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত