ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

রিজভীর নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন

রিজভীর নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন

সময় সংবাদ লাইভ রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করেছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রোববার সকাল ১০টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে বরিশাল জেলা ও মহানগর বিএনপি, জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত