ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সময় সংবাদ লাইভ রিপোর্ট:  সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদির তায়েফ থেকে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে চার প্রবাসী বাংলাদেশি নিহত হন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস ও নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত চারজনের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা দেশে ফেরার উদ্দেশ্যে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত