ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চেষ্টা করেছে: রিজভী

চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চেষ্টা করেছে: রিজভী

সময় সংবাদ লাইভ রিপোর্ট: নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা ধর্মীয় সম্প্রীতি বারবার ভেঙে ফেলার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা একে-অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, ‘ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সকলের স্থান নিশ্চিত করেছে এবং তা প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান।’

শ্রদ্ধা নিবেদনের সময় ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত