ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

১ মাস পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১ মাস পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

সময় সংবাদ লাইভ রিপোর্ট: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় একমাস দুইদিন পর কারামুক্ত হয়েছেন সাবেক সংসদ সংস্য ও জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জেলগেটে তাকে বরণ করে নেন জামায়াত নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কামাল হোসেন ও সেলিম উদ্দিনসহ দলটির নেতাকর্মীরা।

এর আগে, গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত আখতারুজ্জামানের জামিন বহাল রেখে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ফলে তার মুক্তির বাধা কেটে যায়।

কারামুক্ত হয়ে মেজর আখতারুজ্জামান বলেন, আমরা সত্যের রাজনীতি করি, সত্যের জয় হবেই হবে। সত্যকে কেউআটকে রাখতে পারবে না। দোয়া করবেন, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করতে পারি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা জানান, কারাগার থেকে মুক্তির পর তিনি সরাসরি মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে যাবেন। সেখানে জামায়াতের নেতার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বিস্তারিত কথা বলবেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আলোচনায় আসেন মেজর আখতারুজ্জামান। ওই ঘটনার পর ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ একমাস দুইদিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত