শুভেচ্ছা ও অভিনন্দন
বনশ্রী সোসাইটির ৩ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত নির্বাচন কমিশনের সম্মানিত কমিশনারগনকে শুভেচ্ছা ও অভিনন্দন। গতকাল বুধবার রাত ৯ ঘটিকায় এক আনন্দঘন পরিবেশে সোসাইটির অফিস কক্ষে কমিশনারদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন পূর্বের নির্বাচিত ও প্রাক্তন সভাপতি জনাব আবুল কালাম।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব শেখ আবদুস সাত্তার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান যথাক্রমে বনশ্রীর বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ জাফরুল্লাহ ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ রেজাউল হক লাভলু মল্লিক।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনশ্রী সোসাইটির সদ্য বিদায়ী কালাম-হক পরিষদের সকল সদস্যগন, শাহাবুদ্দিন-রেজা পরিষদের সভাপতি প্রার্থী দানবীর জনাব শাহাবুদ্দিন শিকদার এবং সেক্রেটারী পদপ্রার্থী জনাব রেজাউল করিম (এফসিএ) এবং বাতেন-দুলাল পরিষদের সভাপতি প্রার্থী জনাব আ: বাতেন ও সেক্রেটারী পদপ্রার্থী জনাব বিল্লাল হোসেন দুলাল।
বনশ্রী সোসাইটির সদ্য বিদায়ী কালাম-হক পরিষদের পক্ষ থেকে নির্বাচনকালীন সময়ে বনশ্রী সোসাইটির সকল দায়িত্বভার নবনির্বাচিত কমিশনের নিকট দায়িত্ব হস্তান্তর করার পরে সকলেই আশা প্রকাশ করেছেন যে, নির্বাচিত তিন সদস্য বিশিষ্ট কমিশন নির্বাচনকালীন সময়ে তাদের উপর অর্পিত সোসাইটির সকল দায়িত্ব ও কর্তব্য সফলভাবে ও নিষ্ঠার সাথে পালন করবেন ।