ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

সময় সংবাদ লাইভ রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে পৌঁছান তিনি। বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি চার দিনের জাপান সফর দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত