ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২৫৪! ্আমেরিকা ইসরাইলকে বিশ্বাস করা যাবে কি?

যুদ্ধবিরতির পর ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপ লেবানন, নিহত ২৫৪!  ্আমেরিকা ইসরাইলকে বিশ্বাস করা যাবে কি?

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির পরপরই ব্যাপক বিমান হামলা চালিয়ে লেবাননকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।

আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস জানায়, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলা বিধ্বংসী।

সংস্থাটির লেবানন প্রধান অ্যাগনেস ধুর জানান, কোনো কার্যকর পূর্ব সতর্কতা ছাড়াই ব্যস্ত জনপদ, বিশেষ করে বৈরুতে ভারী বিস্ফোরক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি জানান, বহু মানুষ যারা ঘরে ফেরার আশা করছিল, তারা এখন রাস্তায় ও হাসপাতালে ছুটছে।

জানা গেছে, হামলার সময় লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা শেষ সেতুটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এটি লিতানি নদীর ওপর অবস্থিত ছিল। এর ফলে নদীর দক্ষিণের এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ওই অঞ্চলকে বাফার জোন হিসেবে নিয়ন্ত্রণে নিতে চায়। সেখানে হাসপাতাল ও বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে। ফলে হাজারও বেসামরিক মানুষ খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে।

অপরদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে মার্চের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ। নতুন হামলার পর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এছাড়া হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর এটি তাদের প্রথম বড় ধরনের প্রতিক্রিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত