ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

১১ নং ভরপাশা ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদে লড়তে চান সাংবাদিক খান মো: মেহেদী

১১ নং ভরপাশা ইউনিয়নে পরিবর্তনের ডাক: চেয়ারম্যান পদে লড়তে চান সাংবাদিক খান মো: মেহেদী

সময় সংবাদ লাইভ রিপোর্ট: প্রতিবেদক, মো: কাওছার মল্লিক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নে বইছে নতুন নেতৃত্বের হাওয়া। দীর্ঘদিনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক খান মো: মেহেদী আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

​একজন আপসহীন সংবাদকর্মী হিসেবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা অন্যায়, অনিয়ম ও সাধারণ মানুষের হাহাকার কাছ থেকে দেখার অভিজ্ঞতাকেই তিনি তার প্রধান শক্তি হিসেবে মনে করছেন। সশরীরে এখনো গণসংযোগে না নামলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে তার আগাম পরিকল্পনা এলাকার সচেতন মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

​ব্যতিক্রমী চিন্তা ও আধুনিক পরিকল্পনা: খান মো: মেহেদী তার নির্বাচনী ভাবনা নিয়ে বলেন, "আমি এই এলাকারই সন্তান। সাংবাদিকতার সুবাদে আমি জানি কোথায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। আমার বয়স হয়তো কম, কিন্তু এই এলাকার মানুষের ভালোবাসা আর দোয়াই আমার পথচলার অনুপ্রেরণা। আমি চাই শুধু ইট-বালুর উন্নয়ন নয়, বরং সমাজকে সচেতন, শিক্ষিত ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে একটি আধুনিক ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে।"

​দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি: মেহেদী আরও স্পষ্টভাবে জানান, তার প্রধান লক্ষ্য হবে সমাজ থেকে 'শালিস বাণিজ্য' চিরতরে নির্মূল করা। তিনি বলেন, "বিচারের নামে গরিবের রক্ত চোষা আর টাকার বিনিময়ে রায় পরিবর্তন করার সংস্কৃতি আমি বন্ধ করব। পাশাপশি নারী নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। প্রতিটি নির্যাতিত মা-বোনের আস্থার শেষ ঠিকানা হবে ইউনিয়ন পরিষদ।"

​কর্মপরিকল্পনার মূল স্তম্ভসমূহ: ১. ন্যায়বিচার প্রতিষ্ঠা: টাকার জোরে নয়, সত্যের ভিত্তিতে শালিস ব্যবস্থা নিশ্চিত করা।

২. নিরাপদ ইউনিয়ন: নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তিময় সমাজ গঠন।

৩. আধুনিক অবকাঠামো: পরিবেশবান্ধব ও টেকসই রাস্তাঘাট নির্মাণ।

৪. যুব উন্নয়ন: তরুণদের সচেতন ও কর্মমুখী করে গড়ে তোলা।

৫. অধিকার নিশ্চিতকরণ: প্রতিটি ঘরে উন্নয়নের সুফল ও সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া।

​নির্বাচনী প্রেক্ষাপট: সরেজমিনে দেখা গেছে, সাংবাদিক খান মো: মেহেদী এখনো মাঠে না নামলেও তার গঠনমূলক চিন্তাধারা স্থানীয় তরুণ ও সচেতন ভোটারদের মধ্যে আশার আলো দেখাচ্ছে। সাধারণ মানুষের মতে, একজন শিক্ষিত এবং সচেতন সংবাদকর্মী যখন জনপ্রতিনিধি হতে চান, তখন ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায় ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়।

​এ বিষয়ে মেহেদী বলেন, "১১ নং ভরপাশা ইউনিয়নের প্রতিটি মানুষ যেন সম্মানের সাথে বসবাস করতে পারে—এই স্বপ্ন নিয়েই আমি এগিয়ে চলেছি। খুব শীঘ্রই আমি সবার দোয়া নিয়ে সরাসরি মাঠে নামব। ইনশাআল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন।"

​উন্নয়ন ও সচেতনার বার্তা নিয়ে সাংবাদিক খান মো: মেহেদীর এই সাহসী ঘোষণা এখন ভরপাশার চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত