ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

বিএনপি সরকারের ৬ মাসে ব্যর্থতা ও সফলতা কোথায়?

বিএনপি সরকারের ৬ মাসে ব্যর্থতা ও সফলতা কোথায়?

সময় সংবাদ লাইভ রিপোর: চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় নিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরে বিএনপি। সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার পথচলার ছয় মাস (১৮০ দিন) পূর্ণ হয়েছে। শপথ নেওয়ার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছিল সরকার। এই ছয় মাস শেষে একদিকে সরকারের পক্ষ থেকে নানামুখী সফলতা ও সংস্কার কাজের অগ্রগতির দাবি করা হলেও, অন্যদিকে আইনশৃঙ্খলা, মূল্যস্ফীতি ও বিদ্যুৎ সংকট নিয়ে জনমনে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা গেছে। 


ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই রাষ্ট্রীয় খরচ কমানোর সুনির্দিষ্ট কিছু পদক্ষেপে নজর কাড়ে নতুন সরকার। শপথের পরপরই সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এ ছাড়া শপথ নেওয়ার পর থেকেই তাদের নির্বাচনী ইশতেহারের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদকে সামনে রেখে কাজ এগিয়ে নেওয়ার দাবি করে সরকার। জুলাই শহিদদের তালিকা প্রণয়ন, কৃষিঋণ মওকুফ এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী ভাতা প্রদানের মতো জনকল্যাণমুখী কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।  

ক্ষমতা গ্রহণের সময় দেশের দুর্বল ব্যাংকিং খাত এবং দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছিল। অর্থনীতিবিদরা মনে করছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং পূর্বে মার্জ করা পাঁচটি ব্যাংককে পুনরায় কার্যকরের উদ্যোগ একটি ইতিবাচক দিক। বন্ধ থাকা শিল্পকারখানা চালুর জন্য বিশেষ তহবিল গঠন করা হয়েছে। তবে দীর্ঘ চার বছর ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। ফলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মধ্যে জীবনযাত্রার ব্যয় নিয়ে অস্বস্তি ও অসন্তোষ এখনো রয়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত