ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

দিল্লি মেট্রো নিয়ে সুপ্রিম কোর্ট একান্ত প্রয়োজন ছাড়া সব ব্যারিকেড সরাতে হবে

দিল্লি মেট্রো নিয়ে সুপ্রিম কোর্ট  একান্ত প্রয়োজন ছাড়া সব ব্যারিকেড সরাতে হবে

সময় সংবাদ লাইভ রিপোর্ট: দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের কারণে মেট্রোর বিভিন্ন স্টেশন বন্ধ রাখার বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আজ বিশেষ অধিবেশনে বসে ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, ‘একান্ত প্রয়োজন না হলে সব ব্যারিকেড সরিয়ে ফেলতে হবে।’

আদালত আরও বলেছেন, জনশৃঙ্খলা পরিস্থিতির প্রয়োজনে নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা যেতে পারে, তবে মানুষের অবাধ চলাচল স্বাভাবিক করতে হবে।

আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠির করা আদালত অবমাননার আবেদনের শুনানিতে আজ এই পর্যবেক্ষণ দেন সুপ্রিম কোর্ট। আবেদনে তিনি গত ৯ অক্টোবরের আদালতের একটি আদেশের প্রসঙ্গ তুলে ধরেন। ওই দিন পৃথক একটি মামলার শুনানিতে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং দিল্লিগামী ট্রেন চলাচল বাতিলের বিরুদ্ধে করা আবেদনের বিষয়ে আদেশ দিয়েছিলেন আদালত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত