সময় সংবাদ লাইভ রিপোর্ট: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।জানা গেছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে সংবাদ সম্মেলনে কী বিষয়ে বক্তব্য দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানানো হয়নি।