ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

সময় সংবাদ লাইভ রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে তারা নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘের সাধারণ পরিষদসহ দ্বিপাক্ষিক বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পারস্পরিক স্বার্থ এবং জনগণের সুবিধার্থে ভারতের সঙ্গে দূরদর্শী এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতির উপর জোর দেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত