ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

নারীদের সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে বিএনপিএসের সংলাপ অনুষ্ঠিত

নারীদের সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে বিএনপিএসের সংলাপ অনুষ্ঠিত

সময় সংবাদ লাইভ রিপোর্টঃ স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের প্রবেশাধিকার বৃদ্ধি, সেবা গ্রহণের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং নারীবান্ধব সেবার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর ঢাকা পূর্ব কেন্দ্রের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। এতে নারীদল সদস্য, নাগরিক সমাজের সংগঠন (সিএসও) এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল সার্কেল অফিসের থানা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ কর্মকর্তা মো. সামছুল আলম, সামাজিক সংগঠন "আগামীর বাংলাদেশ'র আহ্বায়ক আলমগীর পারভেজ ।এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, নারী সংগঠন ও কমিউনিটি ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপে স্থানীয় পর্যায়ে সেবা গ্রহণের ক্ষেত্রে নারীদের অভিজ্ঞতা, সুযোগ-সুবিধা, বিদ্যমান সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের সেবার ধরন, সেবার মান উন্নয়ন এবং নারীদের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে মতামত ও করণীয় তুলে ধরেন।

বক্তারা বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের জন্য শুধু সুযোগ সৃষ্টি করলেই হবে না, সরকারি-বেসরকারি সেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে কার্যকর সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপিএসের ঢাকা পূর্ব কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক শেলিনা পারভীন। সংলাপের মাধ্যমে প্রাপ্ত সুপারিশ ও সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।



আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত